শনিবার পবিত্র ঈদ-উল ফিতর
নাদাল সেমিফাইনালে

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ উপরে হবে বাংলাদেশের জাতীয় ফুটবল দল

বুলগেরিয়াকে বিধ্বস্ত করে ইউরো বাছাইপর্বে ইংল্যান্ডের শুভ সূচনা

ঘুস কেলেঙ্কারি : তিনজন খেলোয়াড়কে লন্ডনে তলব

বিতর্ক নিয়ে মন্তব্য করতে রাজী নয় ভারতীয় ক্রিকেট

ইন্টারকে হতবাক করে সুপার কাপ জিতল এ্যাটলেটিকো

১০ জনের কাইসেরসলুটার্নের কাছে পরাজিত হল বায়ার্ন

ইউরো ২০১২ বাছাইপর্বের স্কোয়াডে নেই বালাক

ওলফসবার্গে যোগ দিলেন ব্রাজিলের দিয়েগো

বিস্তারিত
টাকা নেওয়ার কথা স্বীকার করেছে সালমান, আমির ও আসিফ


সালমান বাট, মোহম্মদ আমির এবং মোহম্মদ আসিফ মজহর মজিদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন, কিন্তু দোষ করার কথা নয়।

লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ড তিন ক্রিকেটারের জেরা চালাচ্ছে। জেরাকৃতদের বক্তব্য: তারা একটি স্পনসরশিপের ব্যাপারে মজিদের কাছ থেকে টাকা নিয়েছে। বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সাথে নাকি তাদের স্পনসরশিপ চুক্তি ছিল। মজিদ এক্ষেত্রে তাদের এজেন্ট হিসেবে কাজ করছিল। মজিদ যে সেই সঙ্গে বুকমেকার হিসেবেও কাজ করে, তা তারা জানতো না। বাট এবং তার সাথীরা নাকি পুলিশকে ঐ সব স্পনসরশিপ চুক্তির কপিও দেখান।

বাটের হোটেল ঘর থেকে ৫০,০০০ পাউন্ড পাওয়া যাওয়ার খবর আগে থেকেই ছড়িয়েছিল। এবার পাকিস্তানের আইন উপদেষ্টা তফাজ্জুল রিজভিও স্বীকার করেছেন যে, তদন্তকারী কর্তৃপক্ষ গত সপ্তাহান্তে পাকিস্তান টিমের হোটেলে তল্লাসি চালিয়ে একজন প্লেয়ারের ঘরে কিছু কারেন্সি পান। পিসিবি স্বয়ং রিজভিকে লন্ডন পাঠিয়েছে এবং রিজভির যুক্তি হল প্লেয়ার এবং তাদের এজেন্টদের মধ্যে আর্থিক লেনদেন সবই ঘটেছে স্পনসরশিপ এবং এনডোর্সমেন্টের অঙ্গ হিসেবে।

শুক্রবার প্লেয়াররা স্বেচ্ছায় কিলবার্ন পুলিশ স্টেশনে গিয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, বলে রিজভি জানান। প্লেয়ার এবং তাদের এজেন্টদের মধ্যে মেসেজের আদানপ্রদানেও তিনি অস্বাভাবিক কিছু দেখেন না। প্লেয়ারদের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে অথবা তাদের পাসপোর্ট আটক করা হয়েছে। এখবরও ভুয়া বলে রিজভি জানান।

দি-এডিটর/ডেস্ক/এসবি/০৫.০৯.১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud