ঘুস কেলেঙ্কারি : তিনজন খেলোয়াড়কে লন্ডনে তলব
ঘুষ কেলেঙ্কারিতে জড়িত পাকিস্তানের তিনজন খেলোয়াড়কে বৃহস্পতিবার লন্ডনে ডেকে পাঠানো হয়েছে।
পাকিস্তান দলের ম্যানেজার ইয়াজ সাঈদ বলেছেন, টেস্ট ক্যাপটেন সালমান বাট, দুইজন বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এবং ব্রিটেনে পাকিস্তানের হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসানের সঙ্গে দেখা করবেন। আগে বলা হয়েছিল এই বৈঠকটি বুধবার অনুষ্ঠিত হবে।
এদিকে নিউজিল্যান্ডের সাবেক ক্যাপটেন ও রেফারি জন রিড বলেছেন, ঘুস কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ। নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকাকে তিনি বলেন, অবৈধ কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার এটাই উপযুক্ত সময়৷ তিনি বলেন, আর ঘুস নেওয়ার জন্যে দোষী সাব্যস্ত হলে, তাদেরকে চিরদিনের জন্যে ক্রিকেট থেকে বের করে দেওয়া উচিৎ।
জন রিড বলেছেন, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ ভালো বোলার। তবে কেউ যদি এইভাবে ক্যারিয়ার তৈরি করতে কেউ চায়, তাহলে তা ড্রেনে গিয়ে পড়বে এবং তারা নিষিদ্ধ ঘোষিত হবে সারা জীবনের জন্যে।
দি-এডিটর/ডেস্ক/এসবি/০১.০৯.১০ | |