|
| বিস্তারিত |
বিতর্ক নিয়ে মন্তব্য করতে রাজী নয় ভারতীয় ক্রিকেট
পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে পাতানো ম্যাচের বিতর্ক সম্পর্কে ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার সতর্কতার সঙ্গে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেক্রিকেটের বিশ্ব সংস্থা বিষয়টি দেখভাল করবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড মুখপাত্র রাজিব সুক্লা সাংবাদিকদের বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিবি) এ ব্যাপারটি দেখা উচিত। এ ব্যাপারটা সঠিকভাবে পরিচালনা করতে তারা সক্ষম।
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের সময় বাজিগরদের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার হওয়ার পর পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফের আকাশে কালো মেঘ জমে ওঠে।
বৃটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ডপত্রিকার খবরে বলা হয়ঐ ম্যাচে তিনটি নো বলকরার জন্য মধ্যস্ততাকারী ব্যক্তিকে ২ লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়েছে।
পত্রিকার রিপোর্টে বলা হয়ঐ নির্দিষ্ট সময়ে আসিফ ও আমির ইচ্ছাকৃতভাবেই তিনটি নো বল করেছেন- যা কিনা আগেই পাতানো ছিলো।
ভারতীয় একটি দলের হয়ে তিনি একাজ করেছেন বলে মধ্যস্ততাকারী মাজহার মজিদ ঐ পত্রিকাটিতে যে বক্তব্য দিয়েছেন সুল্কা তা প্রত্যাখ্যান করেন।
সুক্লা বলেনএ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। এমনকি ভারতীয় কোনো বাজিগর যদি এ ঘটনায় জড়িত থেকেও থাকে তাহলে বিষয়টি ভারতীয় পুলিশ দেখবে।
দি-এডিটর/প্রতিনিধি/জাবি/এসবি/৩০.০৮.১০ | |
|
|