|
| বিস্তারিত |
বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ৪ কয়েদীর মুক্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের নির্দেশ অনুযায়ী বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছে একজন নারীসহ ৪ কয়েদী। আজ বিকেলে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাদের গ্রহণ করেন পরিবারের স্বজনরা।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, স্বল্প মেয়াদে দণ্ডিত ১০ কয়েদীর তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ওই তালিকা পর্যালোচনা করে ৪ জনকে মুক্তি দেয়ার অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সে অনুযায়ী আজ বিকেলে মুক্তি দেয়া হয় কয়েদী মো. মাসুম চৌকিদার, মামুন হাওলাদার, নূরুল ইসলাম ও মোছাম্মদ নার্গিসকে।
মুক্তিপ্রাপ্ত কয়েদীদের মধ্যে একজন দ্রুত বিচার আইনে এবং অপর ৩ জনের মাদক আইনে ২ থেকে ৩ বছরের সাজা হয়েছিল। তাদের নির্দিষ্ট মেয়াদের অর্ধেকের বেশি সাজা ভোগ হয়ে গেছে বলে জানান কারা সুপার।
দি-এডিটর/প্রতিনিধি/এমএআর/১০/০৯/১০ | |
|
|