শুক্রবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে :: বর্তমান সরকারের সময়েই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী :: আর্জেন্টিনার কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হার
ঠাকুরগাঁওয়ে ৩ অ্যানথ্রাক্স রোগি সনাক্ত, ভ্যাকসিনের তীব্র সংকট

ডা. মো. ইব্রাহিম মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন

আমতলীতে গবাদি পশুর অ্যানথ্রাক্স প্রতিষেধক টিকা প্রদান

বরিশালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান

গফরগাঁওয়ে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

টাঙ্গাইলের ঘাটাইলে ১৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত

চমেক শিগগিরই বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে: ড. হাছান

আখাউড়ায় গরুর অ্যানথ্যাক্স!

সিরাজগঞ্জে এ্যানথ্রাক্স রোগের নতুন করে ৪৭ জন সনাক্ত

বিস্তারিত
বৃহত্তর রংপুরে ভাইরাস জনিত রোগের প্রকোপ বৃদ্ধি


আবহাওয়া পরিবর্তন, তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া ও কমে আসা হঠাৎ করে মাঝে মধ্যে টিপটিপ বৃষ্টি হওয়ায় রংপুরে সর্দি-কাশি সহ ভাইরাজ জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এ রোগে প্রতিটি পরিবারের কেউ না কেউ আক্রান্ত হয়ে পড়েছে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এছাড়া টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, আমাশয় এবং ডাইরিয়া রোগীর সংখ্যাও বেড়ে চলছে।

অনুসন্ধানে জানা গেছে, বৃহত্তর রংপুরের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার ৩৫ উপজেলায় প্রায় ১০ সহস্রাধিক ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে। রংপুর শহরে ধাপ এলাকায় ডাক্তারদের চেম্বারে এ সকল রোগীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন ক্লিনিক গুলোতেও ভাইরাস রোগী সহ টাইফয়েড জন্ডিসের রোগী ভর্তি হওয়ায় তিলধারনের ঠাঁই নেই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের প্রধান কর্তব্যরত ডাক্তার বলেন, ভাইরাস জ্বরের লক্ষন হচ্ছে সারা শরীরে ব্যাথা, মাথায় যন্ত্রনা, শীত করে জ্বর আসা এবং জ্বরের সময় শরীরের তাপমাত্রা উঠা নামা সহ ঘনঘন বমি হতে পারে।

তিনি জানান, এ ভাইরাস জনিত রোগ মানুষকে সহজে কাবু করে দেয়। পরামর্শ হিসেবে তিনি বলেন, ধুলো ময়লা থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। প্রচুর পরিমান পানি খেতে হবে। প্রয়োজনে লবন মিশ্রিত পানি খাওয়া উচিত বলে তিনি মনে করেন।

দি-এডিটর-সাব্বির আহমেদ, রংপুর-এনজেড-০৪.০৯.১০
 
About Us|Contact Us Copyright Reserverd By The Editor Ltd.
web design company QuantumCloud