![]() |
প্রিয় শিক্ষকের কাছে খোলা চিঠি শ্রদ্ধেয় আরেফিন স্যার আপনি উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন এই সংবাদ আমাকে ততটাই আনন্দ দিয়েছে যতটা বেদনাহত হয়ে ছিলাম নব্বুই এর দশকের শুরুতে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার এই দায়িত্ব না পাওয়ায়। যে কারণে ছাত্র অবস্থায় রয়ে যাওয়া অপূর্ণ স্বপ্ন কিংবা আকাঙ্খার কথা আপনাকে জানাচ্ছি। নব্বুই এর গণঅভ্যুত্থানের পরে আমাদের চাওয়া ছিল ডাকসু নির্বাচন। আমরা ভেবেছিলাম ডাকসুই হবে ইয়ুথ পার্লামেন্ট বা ছায়া সংসদ। আপনারা আপনাদের মেধা এবং জীবন দিয়ে ভাল শিক্ষক, সাংবাদিক, সুশীল সেবক, বিভিন্ন পেশার সফল নেতৃত্ব এতদিন নির্মাণ করেছেন। এখন দেশের রাজনৈতিক নেতৃত্ব নির্মাণের জন্য একটি ডাকসু নির্বাচন, সুরাজনীতির সংস্কৃতিবাহী নির্বাচনী প্রচারণা, সুষ্ঠ নির্বাচন, ছাত্র সংসদ বা ইয়ুথপার্লামেন্ট গঠন এবং আগামী মনস্ক গণতন্ত্র চর্চার দৃষ্টান্ত তৈরীর চেষ্টা খুবই জরুরী।আমাদের প্রত্যাশা সমসাময়িক ছাত্ররা আপনাকে উপাচার্য হিসেবে পাওয়ায় প্রমাণিত হবে ওরা আমাদের চেয়ে ভাগ্যবান। শুভেচ্ছাসহ আপনার ছাত্র। মাসকাওয়াথ আহসান |
Copyright Reserved By The Editor Ltd. |